Friday, April 3, 2026

ভেঙে পড়ল গুয়াহাটি বিমানবন্দরের একাংশ, কালবৈশাখীতে বন্ধ প্রবেশপথ

Date:

Share post:

কালবৈশাখী ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল অসমের গুয়াহাটি বিমানবন্দরের একাংশ। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও বিপর্যস্ত হয় যাত্রী পরিষেবা। রবিবারের প্রবল ঝড়বৃষ্টিতে অনেক গাছপালা উপড়ে যায় গুয়াহাটির দিসপুর এলাকায়। ফলে বিমানবন্দরের প্রবেশপথও বন্ধ হয়ে যায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৪ এপ্রিল পর্যন্ত অসম ও উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টির। রবিবার সেই প্রাকৃতিক বিপর্যয়ের প্রথমদিনই উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান বিমানবন্দর লোকপ্রিয় গোপিনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরের বেহাল দশার ছবি ফুটে উঠল। যাত্রী ভরা বিমানবন্দরের পুরোনো অংশের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায়।

রবিবার অসমের উত্তর পূর্বে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরে প্রবেশপথ বন্ধ হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে তা পরিষ্কার করে ফেলা হয়। তবে বিমানবন্দরের একাংশ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য বিমান চলাচল স্থগিত করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সম্প্রতি নির্বাচনের জন্য দেশের প্রধানমন্ত্রী সহ ভিআইপি নেতাদের যাতায়াত হবে এই বিমানবন্দরে। তাছাড়া আইপিএল-এর সূচি অনুযায়ী বিদেশি ক্রিকেটাররাও এই বিমানবন্দর ব্যবহার করবেন। তার আগে এই বিপর্যয় প্রশ্নের মুখে ফেলে দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পরিষেবা ও রক্ষণাবেক্ষনকে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...