Saturday, April 4, 2026

ম্যাচ জিতেও শাস্তির মুখে পন্থ, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএল-এর মরশুমে প্রথম জয় পায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অর্ধশতরানও করেন দিল্লির অধিনায়ক ঋশভ পন্থ। কামব্যাকের পর এটাই প্রথম অর্ধশতরান পন্থের। তবে এরই মধ্যে বিপত্তি। ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লি অধিনায়ক। জরিমানা করা হয়েছে পন্থকে।

চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছে দিল্লির অধিনায়ককে। রবিবার বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। চেন্নাইয়ের ইনিংসে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে পন্থকে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে দিল্লি অধিনায়ককে। এই নিয়ে আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, “পন্থের দল প্রথমবার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বল করলে জরিমানা করা হয়। সেই নিয়মে পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু চলতি আইপিএলে প্রথমবার এই নিয়ম ভেঙেছে দিল্লি, তাই পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।“

নিয়ম অনুযায়ী, আইপিএলে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনিংস শেষ না করতে পারলে শাস্তির মুখে পড়তে হয় দলের অধিনায়ককে। সেই ধারায় শাস্তির মুখে পরলেন পন্থ।

আরও পড়ুন- কামব্যাকের পর প্রথম অর্ধশরান, ম্যাচ শেষে আবেগে ভাসলেন ঋষভ পন্থ


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...