Saturday, April 4, 2026

ঝড়ের‌ তাণ্ডবে ওলোটপালোট হয়ে যাওয়া জলপাইগুড়িতে দুর্গতদের আশ্বাস রাজ্যপালের

Date:

Share post:

আচমকা ঝড়ের‌ তাণ্ডবে ওলোটপালোট হয়ে গিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকা। অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার সকালেই রওনা দিয়ে জলপাইগুড়ি পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রবিবার সন্ধ্যায় আক্ষরিক অর্থেই ঝড়ের তাণ্ডব চলে উত্তরবঙ্গ জুড়ে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলার। তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। মুহূর্তের ঝড়েই বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল।
জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যপাল রাজভবনে একটি জরুরি সেল গঠন করেছেন। রাজ্যপালের এডিসি মেজর নিখিল কুমারকে এই সেলের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজভবন সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন। রাজ্যপাল আজ জলপাইগুড়িতে থাকবেন। গ্রাউন্ড জিরো এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করবেন সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের পিস রুম জনসাধারণের সুবিধার্থে দিনরাত খোলা থাকবে সোমবার। ( পিস রুম হেল্পলাইন নম্বর 033-22001641) -এ সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন বিপদগ্রস্ত মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...