Saturday, April 4, 2026

লোকটার ‘পাগলামি’-‘বোকামি’ দেখতে দেখতে ক্লান্ত! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরাতেই রাজ্যপালকে তোপ ব্রাত্যর

Date:

Share post:

ফের শিক্ষাঙ্গনে নিজের মর্জিমাফিক ছড়ি ঘোরানোর কাজ শুরু রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। এবার রাজ্যের অনান্য বিশ্ববিদ্যালয়ের মতো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) কার্যকারী উপাচার্যকে পদ থেকে আচমকাই সরিয়ে দিলেন রাজ্যপাল। আর আচমকা নিজের ইচ্ছামতো রাজ্যপালের দাদাগিরির বিরুদ্ধে সরব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্যপালের এই ‘অতিসক্রিয়তা’কে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাফ অভিযোগ, এই লোকটার’পাগলামি’ এবং ‘বোকামি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে রাজ্যবাসী। দুদিন আগেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল অধ্যাপক সংগঠনের (রাজ্য ওয়েবকুপা) একটি কনভেনশন হয়। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কার্যকরী ভাইস চ্যান্সেলর , যিনি এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নন তিনি কনভেনশনে উপস্থিত হননি। তবু রাজ্যপালের গোঁসা হয় এবং মধ্যরাতে সমস্ত নির্বাচনী বিধির তোয়াক্কা না করে, সুপ্রিম কোর্টকে গুরুত্ব না দিয়ে তিনি এমন কাজ করেছেন।

গত বছরের অগাস্ট মাসে রজত কিশোর দে-কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকারী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য। তারপর থেকে তিনি ওই পদেই বহাল ছিলেন। কিন্তু রবিবার রাজ্যপালের তরফে একটি চিঠি পাঠিয়ে রজত কিশোরকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগের ন’মাসের মাথায় তাঁকে কেন আচমকা পদ থেকে সরানো হল তা নিয়ে ইতিমধ্যেই সব মহল থেকে উঠছে প্রশ্ন। যদিও শিক্ষামন্ত্রীর অভিযোগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র সাম্প্রতিক কনভেনশনের জেরেই রজত কিশোরকে সরানো হয়েছে। যদিও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ও রকম কোনও চিঠি এখনও বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয়নি।


সম্প্রতি তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র সভা বসেছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সভাপতি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘটনাচক্রে সেই সভার পরে পরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত করা হয় রজত কিশোরকে। আর তার পরেই সোমবার রাজ্যপালের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। যদিও ব্রাত্যের এই মন্তব্যের পাল্টা রাজভবনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...