Friday, March 20, 2026

হেফাজতে রেখে কি আর জেরার প্রয়োজন আছে? পার্থকে নিয়ে ইডি-কে প্রশ্ন হাইকোর্টের

Date:

Share post:

নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হেফাজতের রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, “পার্থকে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে?” যে সব মামলায় পার্থের নাম নেই, তার অবস্থান কী! ইডির আইনজীবী পাল্টা দাবি করেছেন, সঠিক পথে তদন্ত এগোচ্ছে। আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

নিয়োগ মামলায় ২০২২ সালের ২২ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। এখন তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। সোমবার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। এদিকে পার্থের আইনজীবীর সওয়াল, ‘টাকা পাওয়া গেছে অর্পিতার কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিছু পাওয়া যায়নি। আর তিনি তো অর্পিতাকে চেনে না বলছেন না। কিন্তু তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। অর্পিতা চট্টোপাধ্যায় এখন সমস্ত টাকার দায় পার্থ চট্টোপাধ্যায়ের উপর চাপিয়েছেন।

প্রসঙ্গত, নিয়োগ মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে। নিম্ন আদালতে ইডি এবং সিবিআইয়ের আনা সেই অভিযোগের শুনানি চলছে। ইতিমধ্যে সেখানে বহু বার জামিনের আবেদনও করেছেন পার্থ। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি।

আরও পড়ুন- মতানৈক্য মিটিয়ে এককাট্টা হয়ে লড়াই: উত্তরের সাংগঠনিক বৈঠকে বার্তা অভিষেকের

Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...