Saturday, April 4, 2026

জেলে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে নিয়ে সরব কেজরি, আদালতে বিশেষ আবেদন

Date:

Share post:

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের চাপে রাখার নীতি নিয়ে রবিবারই আওয়াজ উঠেছে দিল্লির রামলিলা ময়দানে। এবার প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে জেলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামালায় ১৫ এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশে লোকসভা নির্বাচন। ঠিক তার ৪ দিন আগে পর্যন্ত জেল হেফাজতে থাকবেন কেজরি। আদালতে জেল হেফাজতের আর্জি জানিয়েছিলেন ইডির কর্তারা। আদালত তা মঞ্জুর করে।

নির্বাচনের ঠিক আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকানো নিয়ে গোটা দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি রবিবার সরব হয়। দুই গ্রেফতার মুখ্যমন্ত্রীর দুই স্ত্রী কল্পনা সোরেন ও সুনিতা কেজরিওয়ালকে সামনে রেখে যে আন্দোলনের ছবি লোকসভা নির্বাচনের আগে দেখিয়েছে রামলিলা ময়দান, তার পরেই যেন মনোবল বেড়েছে অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার আদালতে তাঁকে নিয়ে যাওয়ার সময় তিনি স্পষ্ট বলেন, “প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের জন্য ভালো নয়।”

সোমবার ইডি-র পক্ষ থেকে কেজরিকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। তবে জেলে যাওয়ার আগে আদালতে তিনি একটি আবেদন রাখেন। জেলে তিনটি বই নিয়ে যেতে চান দিল্লির মুখ্যমন্ত্রী। সেই বইগুলি হল, ভগবদ্‌গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচন সংক্রান্ত একটি বই। পাশাপাশি বিশেষ খাবারের জন্যও আবেদন জানান তিনি।

তবে কেজরিওয়ালের আইনজীবীর দাবি জেল হেফাজত হওয়ায় এবার জামিনের আবেদন করা সহজ হবে তাঁদের পক্ষে। পুলিশ বা তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে যে আবেদন করা যায় না, তা বিচারবিভাগীয় হেফাজতে থাকলে করা সহজ হবে বলে জানান তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...