Saturday, April 4, 2026

সোমবার সাতসকালে সেক্টর ফাইভের অফিসে অগ্নিকাণ্ড! ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই এবার আচমকাই আগুন লাগল সেক্টর ফাইভে (Sector Five)। সোমবার সাতসকালে সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে (Globsyn Crystal Building) আচমকাই আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সোমবার ভোরে ওই বিল্ডিংয়ের ১১ তলায় একটি কল সেন্টার অফিসের পাশে লিফটের সার্ভিস রুমে (Service Room) আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে বেশ কিছু সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হনননি বলেই খবর। তবে আচমকা এদিন আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের কর্মীদের মধ্যে। তবে এদিন ঠিক কী কারণে আগুন লাগে, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী।

সূত্রের খবর, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ের ১১ তলায় আচমকাই আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, এদিন বিল্ডিংয়ের ওই ফ্লোরে একটি কল সেন্টার রয়েছে। আর সেই অফিসের পাশেই লিফটের সার্ভিস রুমে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, অফিসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার নাইট শিফটের কর্মীরা প্রথমে পোড়া গন্ধ পান। তাঁরা লক্ষ্য করেন সার্ভিস রুম থেকে কালো ধোঁয়া ও আগুনের ফুলকি বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তবে এদিন বিল্ডিংয়ে আগুন লাগার পরই সেখানকার কর্মীরা মজুত স্মোক স্প্রে করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। এরপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাকি আগুন নেভায়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...