Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এগিয়ে থেকেও ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির কাছে ৩-২ গোলে হারলো মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে লিগ শিল্ড জয় আরও কঠিন করে ফেলল মোহনবাগান। গোটা ম্যাচ ভাল খেলে ৮০ মিনিটে ভুল করে বসেন বিশাল কাইথ। তাঁর ভুলেই হেরে গেল সবুজ-মেরুন।

২) বয়স যে একটা সংখ্যা মাত্র তা আবার প্রমাণ করলেন রোহান বোপান্ন। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে মিয়ামি ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন হলেন ৪৩ বছরের ভারতীয় টেনিস খেলোয়াড়। ফাইনালে বোপান্না-এবডেন জুটি হারিয়েছেন দ্বিতীয় বাছাই ইভান ডডিগ-অস্টিন ক্রাইসেক জুটিকে। ম্যাচের ফলাফল ৬-৭ (৩), ৬-৩, ১০-৬।

৩) নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি । তাঁরা ভেঙে দিলেন সাইনা নেওয়ালের রেকর্ড। বিশ্ব রাঙ্কিং-এ শীর্ষে সব থেকে বেশি সপ্তাহ থাকার নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টনের সেরা ডাবলস জুটি।

৪) সামনেই টি-২০ বিশ্বকাপ । চলতি বছর ১ জুন থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার চূড়ান্ত তারিখ ১ মে। তাই এপ্রিলের শেষ সপ্তাহেই ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হবে। এমনটাই খবর বোর্ড সূত্রের। তবে অংশগ্রহণকারী দেশগুলো দলে কোনও পরিবর্তনের জন্য ২৫ মে পর্যন্ত সময় পাবে।

৫) আগামিকাল আইপিএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে মুম্বইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। চলতি আইপিএল-এ এটাই মুম্বইয়ের প্রথম ঘরের মাঠে ম্যাচ। তবে সেই ম্যাচের আগে শোনা গিয়েছিল যে হার্দিক পান্ডিয়ার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করেছে মুম্বই ক্রিকেট সংস্থা। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা।

আরও পড়ুন- চেন্নাইয়ানের কাছে ৩-২ গোলে হার বাগানের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...