Friday, April 3, 2026

অভিযুক্ত দীপক শর্মাকে সাসপেন্ড করল AIFF

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল এআইএফএফ । মহিলা ফুটবলারদের হেনস্তার অভিযোগে অভিযুক্ত দীপক শর্মাকে সাসপেন্ড করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। খাদ এফসির দুই মহিলা ফুটবলার অভিযোগ করেছিলেন, মদ্যপ অবস্থায় তাঁদের ঘরে ঢুকে হেনস্তা এবং শারিরীক নির্যাত করেছেন দীপক শর্মা। আর তার প্রেক্ষিতে সংস্থার কার্যকরী সমিতি ফুটবল সংক্রান্ত যে কোনও কাজকর্ম থেকে বরখাস্ত করেছে দীপক শর্মাকে। এদিন এমনটাই জানানো হল এআইএফএফ-এর পক্ষ থেকে।

এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “মহিলা ফুটবলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এআইএফএফ দায়বদ্ধ। গোয়ায় লিগ চলাকালীন যে ঘটনা ঘটেছে, তা দেশের মহিলা ফুটবলের উন্নতির প্রকৃত ছবি নয়। এই বিশেষ ঘটনার প্রেক্ষিতে এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটি দ্রুত ব্যবস্থা নিচ্ছে।“

জানা যাচ্ছে, ১ এপ্রিল এআইএফএফ একটি জরুরি মিটিং ডাকে। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ। দীপককেও সেখানে ডাকা হয়। আজ, ২ এপ্রিল কার্যকরী সমিতির আলোচনার পর তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ছাড়াও ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য দীপক। তিনি খাদ এফসি নামে একটি ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই দলেরই দুই মহিলা ফুটবলার দাবি করেন, টুর্নামেন্ট চলাকালীন গোয়ায় থাকাকালীন তাঁদের হেনস্তা করেছেন ফেডারেশন কর্তা। গত বৃহস্পতিবার এই ঘটনার পরে শুক্রবারই ফেডারেশনে অভিযোগ জানান দুই মহিলা ফুটবলার। অভিযোগ পেয়ে শুরু হয় তদন্ত।

আরও পড়ুন- মুম্বই শিবিরে অশান্তি, অভিযোগ রোহিতের পোস্টার নিয়ে ঢুকতে দেওয়া হলো না দর্শকদের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...