Friday, April 3, 2026

এবার সাংবাদিকদের “অশিক্ষিত” বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! এক্স হ্যান্ডেলে পোস্ট দেবাংশুর

Date:

Share post:

লোকসভা আসনে প্রার্থী হয়েও নিজেকে বিচারপতি ভাবছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর থেকেই বেলাগাম স্বেচ্ছাবসর নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরোধী দলের নেতানেত্রী সম্পর্কে যেমন অপমানজনক মন্তব্য করছেন, তেমনই সাধারণ মানুষের কথাও ধৈর্য ধরে শুনছেন না। ভোট প্রার্থী হওয়ার পরও অভিজিতের শরীরী ভাষা অহংকার আর ঔদ্ধত্য-তে ভরপুর। এবার সাংবাদিকদের “অশিক্ষিত” বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিচারপতি।

সাংবাদিকদের কার্যত সাংবাদিকতার পাঠ দিতে চাইলেন। বললেন, “কিছু বলবো না। প্রশ্ন করতে জানেন না। শুধু বলুন বলুন। প্রশ্ন করতে গেলেও শিক্ষিত হওয়ার প্রয়োজন…!” অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

ভিডিও পোস্ট করে দেবাংশু লিখছেন, “এই অহংকার, এই ঔদ্ধত্য বেশিদিন টিকবে না…, গোটা পৃথিবী অশিক্ষিত। একমাত্র শিক্ষিত ব্যক্তি হচ্ছেন উনি..! বাহ..”

শুধু তাই নয়, সাংবাদিক কূলকে অশিক্ষিত বলে অপমান করার জন্য দেবাংশুর খোঁচা, “যে সাংবাদিকরা তাকে মাথায় তুলে নাচতেন, আজকে তারা এই অপমান, অসম্মান নিয়ে প্রাইম টাইমে আলোচনা করবেন তো? দেখার অপেক্ষায় রইলাম…”!

এই প্রথম নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের কিছু “পেটুয়া” সাংবাদিক ছাড়া কাউকে সাক্ষাৎকার দেন না। কারও প্রশ্নের উত্তর দেন বা। কারণ, অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হওয়ার সৎসাহস দেখানোর ক্ষমতাই নেই প্রাক্তন বিচারপতির।

আরও পড়ুন- রেকর্ড সংখ্যায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের হ্যাটট্রিক করল রাজ্য

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...