Friday, March 20, 2026

নিজেদের কটা অফিসারকে বদলি করেছে? সৌম্যকে সরানো নিয়ে চরম ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা ভোটের আগে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের DCP সৌম্য রায়কে (Soumya Ray) সরানোর ঘটনায় ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনকে (Election Commission) তুলোধনা করেন মমতা। মঙ্গলবার, জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি প্রশ্ন তোলেন, “এ আবার কী! স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না?” পাল্টা কেন্দ্রকে প্রশ্ন ছুড়ে দেন মমতা। বলেন, “নিজেদের কটা অফিসারকে বদলি করেছে? কজন বিএসএফকে বদলি করেছে?” রিজার্ভ ব্যাঙ্কের অফিসারদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করার বিষয়টি তুলেও তীব্র আক্রমণ করেন মমতা।

এদিনই নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, সৌম্যকে ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না। এই বিষয় নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপির কজন নেতা-নেত্রীর পরিবারের লোককে সরানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকদের কজন অফিসারের স্ত্রী কী কাজে যুক্ত তার তথ্য আছে। কিন্তু তাঁদের বদলি করা হয় না- অভিযোগ তোলেন মমতা। এর পরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। দেশে নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। তার মধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অফিসারদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মমতা বলেন, “প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্কের অফিসারদের সঙ্গে বৈঠক করতে পারেন। যখন আদর্শ আচরণবিধি চালু আছে, আমরা তো এসব পারি না। আইন আলাদা হবে কেন? আইন সবার জন্য এক হওয়া উচিত“। মুখ্যমন্ত্রী কথায়, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।



Related articles

সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি মৌলবীদের

বিতর্কের সমার্থক শব্দ এখন ‘কেডি: দ্য ডেভিল’। এই ছবিতে একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল...

সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

বিধানসভা নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় বেড়েছে নাকা চেকিং। এর মাঝেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের (New...

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...