Friday, April 3, 2026

ইসিএলের কয়লাখনিতে ডুলির তার ছিঁড়ে বিপত্তি, মৃত ২ শ্রমিক;নিখোঁজ ২

Date:

Share post:

আসানসোলের কুলটির চিনাকুড়িতে ইসিএলের কয়লাখনিতে ফের দুর্ঘটনা।এবার ডুলির তার ছিঁড়ে বিপত্তি ঘটেছে।এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জন শ্রমিকের, নিখোঁজ আরও ২। মৃতরা হলেন আকাশ বাউড়ি ও অনিল যাদব।খনিতে এখনও আটকে রয়েছেন বেশ কয়েকজন কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। হঠাৎই ইসিএলের চিনাকুড়ি ১ ও ২ নম্বর কয়লাখনির এক নম্বর পিটে  দুর্ঘটনার সম্মুখীন হন শ্রমিকরা। জানা গিয়েছে, খনি থেকে কয়লা তোলার সময়ই ঘটে এই দুর্ঘটনা। যে ডুলি করে কয়লা খনিতে ওঠা নামা করেন শ্রমিকরা, আচমকাই সেই ডুলি ছিঁড়ে কয়েকশো ফুট নীচে পড়ে যায়। সেই সময় খনির ভিতরে কাজ করছিলেন শ্রমিকরা। ডুলি ছিঁড়ে পড়লে তার নীচে চাপা পড়ে যান তারা।ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।

তবে, চিনাকুড়ির সবথেকে গভীর ওই কয়লা খনিতে কয়েকশো মিটার নীচে কীভাবে নামবেন উদ্ধারকারী দল বা কীভাবেই বা ডুলির নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আশেপাশের কয়লা খনির সুড়ঙ্গ দিয়ে ওই কয়লা খনির দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা, এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ইসিএলের আধিকারিকরা।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...