Tuesday, June 23, 2026

দিল্লির রাউস এভিনিউ আদালতে ভর্ৎসনার মুখে ইডি

Date:

Share post:

ইডির পক্ষপাতিত্ব ও অকর্মণ্যতার কঠোর সমালোচনা করে শোকজ করল দিল্লির রাউস এভিনিউ আদালত।আর্থিক কেলেঙ্কারি মামলায় ত্রুটিপূর্ণ তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক সহকারী পরিচালক পঙ্কজ কুমারকে প্রশ্ন করে, কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা উচিত নয় তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।বিচারপতি মোহাম্মদ ফারুখ বলেছেন, মামলার তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার মামলার সুষ্ঠু ও সঠিক তদন্ত করতে ব্যর্থ হয়েছেন।দুই ব্যক্তির বিরুদ্ধে বিচারযোগ্য তথ্য থাকা সত্ত্বেও, তাদের অভিযুক্ত করা হয়নি

অবৈধ আর্থিক লেনদেন সংক্রান্ত এই মামলায় আদালত মন্তব্য করেছে যে অভিযুক্ত ব্যক্তিরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে বেআইনি টাকা স্থানান্তরিত করেছে এবং সেই অ্যাকাউন্ট পরীক্ষা করা হয়নি। আসলে “তদন্তকে বিপথগামী করার জন্য উদ্দেশ্যমূলক দুস্কর্ম এবং সেইসাথে তথ্য প্রমাণগুলিকে আটকে রাখে দোষীদের আড়াল করার চেষ্টা হয়েছে। অভিযুক্ত মুকেশ জৈন, শিব কুমার ভার্গব, বেনু জৈন, নিপুন বানসাল এবং মহম্মদ নওমানের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর অধীনে ইডি-র অভিযোগের উপর রায় দেওয়ার সময় আদালত এই পর্যবেক্ষণ করেছে। আদালতের আরও জিজ্ঞাসা, আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত শেষ করতে কেন প্রায় এক দশক সময় লেগেছে তারও সদুত্তর চাওয়া হয়েছে।






Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...