Friday, April 3, 2026

মহুয়ার বিরুদ্ধে ফের সক্রিয় ইডি, দায়ের আরেক মামলা

Date:

Share post:

নির্বাচন যত এগিয়ে আসছে গোটা দেশের বিজেপি বিরোধী দলগুলির উপর কেন্দ্রীয় এজেন্সির চাপ বাড়ানোর প্রবণতা তত বাড়ছে। একদিকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকানো হচ্ছে ইডি (ED)-কে কাজে লাগিয়ে। অন্যদিকে এই রাজ্যেও ইডি-র চক্রপাকে কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার আর্থিক তছরুপের মামলা শুরু করল ইডি।

মঙ্গলবার নতুন করে মামলা শুরু করল ইডি। বৈদেশিক মুদ্রা আদান প্রদান (foreign exchange), বিদেশে থাকা ব্যক্তির (NRE) সঙ্গে আর্থিক আদানপ্রদান ও তার সূত্র সংক্রান্ত প্রশ্ন থেকে নতুন মামলা শুরু করে দেওয়া হল নির্বাচনের আগেই। সংসদে প্রশ্নের বদলে অর্থ সংক্রান্ত যে মামলা ইডি তাঁর বিরুদ্ধে চালাচ্ছে সেই মামলাতেই এর আগে মহুয়া এই অভিযোগগুলিতে তাঁর কোনও ভুল পথ অবলম্বন করার কথা অস্বীকার করেছিলেন। সেই সব সূত্রে তাঁকে প্যাঁচে ফেলতে না পেরে এবার নতুন মামলা শুরু ইডির।

ইতিমধ্যেই বিজেপির কৃষ্ণনগর (Krishnanagar) কেন্দ্রের প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনে কথোপকথন নিয়ে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়ার সমর্থনে যে জনসভা করেন তাতে ব্যাপক উন্মাদনা নজরে আসে। এরপরই কী ভয় পেয়েই মহুয়াকে নতুন মামলায় জড়ানোর পরিকল্পনা ইডির, প্রশ্ন রাজনৈতিক মহলের।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...