Friday, April 3, 2026

মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত টাকা, সবুজ আবিরে মাতল সন্দেশখালি

Date:

Share post:

কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন অর্থবর্ষের শুরু থেকেই বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের (Laxmir Bhandar) বর্ধিত টাকা পেতে শুরু করেছেন। উচ্ছ্বসিত সন্দেশখালি (Sandeshkhali)। কয়েক মাস আগে পর্যন্ত যেখানকার মহিলাদের ভুল বুঝিয়ে ‘ বিদ্রোহী ‘ করে তোলার চেষ্টা করেছিল বিজেপি, আজ তাঁরা বলছেন তৃণমূল সরকারের (TMC Government) উপর ভরসা ছিল আর আগামীতেও থাকবে। তাই উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রং আজ সবুজ। যেন অকাল হোলিতে মেতে উঠেছেন এখানকার মহিলারা।

বাজেটের ঘোষণা মতোই ১ এপ্রিল থেকে  লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সাধারণের জন্য ১,০০০ টাকা ও তপশিলি জাতি-উপজাতির জন্য ১,২০০ টাকা করা হয়েছে। আজ পাসবুক আপডেট করাতে গিয়ে নিজেদের অ্যাকাউন্টে বর্ধিত টাকার ক্রেডিট দেখে আনন্দে ভাসলেন বসিরহাট লোকসভার সন্দেশখালির মহিলারা। এদিন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, দিলীপ মল্লিক দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সরদার, আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারদের কাছে পেয়ে উলু,শঙ্খ ধ্বনি, নাচ গানের মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেন। ফের স্পষ্ট হয়ে গেল বিজেপির বিভাজনের রাজনীতি ছুড়ে ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নীতিতেই আস্থা রাখল সন্দেশখালি।লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় বর্ধিত আর্থিক সহযোগিতা পেয়ে উৎসবে মাতলেন তাঁরা। সবুজ আবিরে রঙিন সন্দেশখালি প্রমাণ করে দিল, বাংলায় বিজেপির মেরুকরণ ও হিংসার রাজনীতির কোনও ঠাঁই নেই। বাংলার নারীশক্তি কেবলমাত্র মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতেই ভরসা করে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...