Friday, April 3, 2026

জোরকদমে প্রচার,উপনির্বাচনের টিপস নিতে অসুস্থ মদনের বাড়িতে সায়ন্তিকা

Date:

Share post:

বরানগর থেকে সায়ন্তিকা জিতবেই। সায়ন্তিকাকে জয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীরা সবধরনের সাহায্য করবে। মঙ্গলবার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আর্শীবাদ করে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। অসুস্থ বিধায়ককে দেখতে এদিন তার বাসভবনে যান তৃণমূল প্রার্থী সায়ন্তিকা।তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বলেন, মদনদা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমি তার থেকে আশীর্বাদ নিতে এসেছি।

ভোট ময়দানে তৃণমূলের টলি অভিনেত্রী জোরদার প্রচার চালাচ্ছেন। তৃণমূল কর্মীরাও তাকে পেয়ে খুশি। সকলেরই একযোগে রাজনৈতিক ময়দানে যুদ্ধ চালাচ্ছে জোর কদমে। রাজনৈতিক মহলের দাবি সায়ন্তিকার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

সায়ন্তিকা এদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন সায়ন্তিকা। সেকথা তিনি নিজেই জানান কামারহাটির বিধায়ককে।তৃণমূলের জনপ্রিয় নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বেশ অসুস্থ। অনেকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর তাঁকে ছাড়া হলেও চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে এখন সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যাচ্ছে না মদন মিত্রকে। এমনকী বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি।

সায়ন্তিকাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবিবার সকালে রবীন্দ্রভবনে কর্মিসভায় ছিল। তারপর বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বারে যান তৃণমূল প্রার্থী।ৌসায়ন্তিকার বক্তব্য, স্বাস্থ্যকর রাজনৈতিক লড়াই হোক। তিনি বলেন, বাঁকুড়া গত তিন বছর ধরে তাঁকে রাজনৈতিকভাবে নানান শিক্ষা দিয়েছে। উন্নয়নের পক্ষেই ভোট চাইবেন বলেও জানান তিনি। কামারহাটির বিধায়ক অসুস্থ মদন মিত্রকেও দেখতে যান বরানগরের তৃণমূল প্রার্থী।






 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...