Friday, April 3, 2026

হার্দিকের পাশে শাস্ত্রী, দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। গতকাল ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও হার্দিকের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, উড়ে এসেছে বাছাই করা সব বিশেষণ। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বললেন, মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত-অনুরাগীদের অধিনায়কের পাশে দাঁড়ানো উচিত।

এই নিয়ে শাস্ত্রী বলেন, “ বছরের পর বছর ধরে দলকে সমর্থন করে আসছো তোমরাই। ২-৩টি ম্যাচে একটা দল খারাপ হয়ে যায় না। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন। নতুন অধিনায়ক দলের হাল ধরেছে। ধৈর্য ধরতে হবে। এই ছেলেগুলো তোমাদেরই মতো মানুষ। দিনের শেষে অধিনায়কও রাতে ঘুমোতে যায়। এটা ভেবে দেখো। ধৈর্য ধরো।“ এরপর শাস্ত্রী বলেন, “ শান্ত থাকো, ধৈর্য ধরো, চারপাশে যা হচ্ছে তাকে অগ্রাহ্য করো, নিজের খেলায় মন দাও। মুম্বই ইন্ডিয়ান্স দলটা দারুণ। দু-একটা ম্যাচ জিতলেই পরিস্থিতি বদলে যাবে।”

এদিকে গতকাল ওয়াংখেড়েতে ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাইরে এক জায়গায় রোহিতের নাম লেখা বেশ কিছু পোস্টার পড়ে রয়েছে। সেখানে অভিযোগ করা হয় যে রোহিতের সমর্থনে পোস্টার নিয়ে ওয়াংখেড়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুম্বই ম্যানেজমেন্টের নির্দেশেই স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা এই কাজ করছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। এ বারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই মুম্বইয়ের দর্শকেরা দু’ভাগে বিভক্ত। বড় অংশ এখনও প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেই অধিনায়ক মনে করছেন। তাঁরা মাঠে হার্দিককে দেখে টিটকিরি দিয়েছেন।

আরও পড়ুন- আগামিকাল আইএসএলের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কেরালা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...