Saturday, April 4, 2026

রেকর্ড সংখ্যায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের হ্যাটট্রিক করল রাজ্য

Date:

Share post:

রেকর্ড সংখ্যায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের হ্যাটট্রিক করল রাজ্য। লাগাতার তিনবছর ২০ লক্ষের বেশি সম্পত্তি নথিভুক্ত হল এরাজ্যে। রাজ্য সরকারের তরফে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দেওয়ার পর থেকেই জমি বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন জোয়ার এসেছে।

রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষ পর্যন্ত রেজিস্ট্রেশনের পরিমান ছিল গড়ে ১৫ লক্ষ থেকে ১৬ লক্ষ।কোভিড পরিস্থিতিতে অন্যান্য জায়গার পাশাপাশি রাজ্যেও জোর ধাক্কা খেয়েছিল আবাসন শিল্প। পরিস্থিতির উন্নতির লক্ষ্যে জমি-বাড়ির রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কোভিডের সময় ২০২০-২১ সালে ১৩ লক্ষ ৯০ হাজার রেজিস্ট্রেশন হয়েছে।পর্যায়ক্রমে এই ছাড়ের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে রাজ্য। এই সিদ্ধান্তের কারণেই ২০২১-২২ অর্থবর্ষে ২০ লক্ষ ৮৬ হাজার ৮১৪টি রেজিস্ট্রেশন হয়। ২০২২-২৩ সালে ২২ লক্ষ ১৩ হাজার ৫৭৫ এবং সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ২০ লক্ষ ২৩ হাজার ৯৪০টি রেজিস্ট্রেশন হয়।

প্রশাসনের দাবি, এর আগে কখনও টানা তিনবছর ২০ লক্ষের বেশি রেজিস্ট্রেশনের রেকর্ড নেই। রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজ্যের রাজস্বও। সদ্য সমাপ্ত অর্থবর্ষে এই খাতে রাজ্যের কোষাগারে এসেছে ৬,১৮৫ কোটি টাকা। সবচেয়ে বেশি রাজস্ব অদায় হয়েছে দুর্গাপুজোর আগে, সেপ্টেম্বরে—৬৯২ কোটি ৯৩ লক্ষ টাকা। কোভিডের আগের তুলনায় বছরে অন্তত পাঁচ লক্ষ রেজিস্ট্রেশন বেড়েছে।






Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...