Saturday, June 20, 2026

ভোট প্রচারে বৃহস্পতিবার উত্তরে পর পর ২টি জনসভা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর গিয়ে ভোট প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, উত্তরে ২ জনসভা তাঁর, প্রথম জনসভা কোচবিহার এবং দ্বিতীয় জনসভা জলপাইগুড়িতে (Jalpaiguri)। দুই জেলাতেই তৃণমূল সুপ্রিমোর জনসভাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। লোকসভায় প্রথমদফার নির্বাচন রয়েছে উত্তরবঙ্গেই। সেই মতো সেখান থেকে সভা শুরু করার কথা মমতার (Mamata Banerjee)। কিন্তু কৃষ্ণনগরের তৃণমূল (TMC) প্রার্থী মহুয়া মৈত্রের (Mahuaa Moitra) বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার প্রতিবাদে সেই কেন্দ্র দিয়েই এবার প্রচার শুরু করলেন তৃণমূল সভানেত্রী।

• কোচবিহারের মাথাভাঙায়, গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ১২টায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• এরপরেই জলপাইগুড়ি জেলার মালে মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে দ্বিতীয় জনসভা করবেন তৃণমূল সভানেত্রী।

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলায় সাজ-সাজ রব। পাখির চোখ লোকসভা নির্বাচন প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল। এবার কোচবিহার, জলপাইগুড়ি থেকে কী বার্তা দেন দলনেত্রী সেই দিকেই নজর রয়েছে সকলের। উত্তরে তৃণমূল সভানেত্রীর সভার প্রস্তুতিতেই গলা শুকোচ্ছে বিজেপির (BJP)। সেই কারণে একই দিনে সভা করতে ডেকে আনছে নরেন্দ্র মোদিকে।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...