Saturday, June 27, 2026

ব়্যালি করে ওয়েনাড়ে মনোনয়ন জমা রাহুলের, মানুষ ‘হতাশ’ দাবি CPI প্রার্থীর

Date:

Share post:

একই দিনে কেরালার ওয়েনাড়ে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সিপিআই-এর অ্যানি রাজা (Annie Raja)। আর মনোনয়ন জমা দিতে এসে সিপিআই প্রার্থী স্পষ্ট বলছেন সাংসদ হিসাবে রাহুল গান্ধী হতাশ করেছেন ওয়েনাড়ের (Wayanad) মানুষকে। অন্যদিকে বামপ্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েও রাহুল গান্ধীর দাবি তিনি বিজেপি বিরোধী I.N.D.I.A. জোটের জন্য লড়ছেন। রবিবারও দিল্লির মঞ্চে দাঁড়িয়ে যে বামেদের সঙ্গে নিয়ে বিজেপির প্রতিশোধের রাজনীতির প্রতিবাদ করেছেন, সেই বামেদের বিপক্ষেই মিছিল করে মনোনয়ন জমা দিলেন রাহুল। অন্যদিকে সিপিআই (CPI)-এর সাধারণ সম্পাদক ডি রাজা (D Raja) তাঁদের প্রার্থীর বিপক্ষে কংগ্রেস কেন প্রার্থী দেবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিয়েছেন সিপিআই (CPI) প্রার্থী তথা সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা (Annie Raja)। আর মনোনয়ন পেশের পরেই তাঁর দাবি, “ওয়েনাড়ের মানুষ ভীষণ হতাশ তাঁদের বর্তমান সাংসদকে নিয়ে। মানুষের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি যে রাহুল গান্ধী এখানকার মানুষকে টেকেন ফর গ্রান্টেড (নিশ্চিতভাবে ধরে নিয়েছেন) (taken for granted)। ” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “রাহুল গান্ধীকে এটা প্রশ্ন করা উচিত ওয়েনাড়-এর নাম তিনি কবার নিয়েছেন সংসদে।”

যে বাম-কংগ্রেস জোট হয়ে বিজেপিকে গদিচ্যুত করতে তৎপর তাদেরই সিপিআই প্রার্থী এমনভাবে রাহুল গান্ধীর বিরোধিতা করছেন কেরালায় যা একমাত্র কোনও বিরোধী দলই করতে পারে। কার্যত কংগ্রেসের কুৎসা করতে মাঠে নেমে পড়েছে বামেরা। যদিও মনোনয়ন জমা দিয়ে সিপিআই (CPI) প্রার্থী সম্বন্ধে কোনও বাক্যব্যয় করেননি রাহুল গান্ধী। তিনি বুধবারও I.N.D.I.A. জোটের পক্ষেই সওয়াল করেন।

বিরাট শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেন রাহুল। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। পাঁচ বছরে ওয়েনাড়ের মানুষের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি আবারও একইভাবে ওয়েনাড়ের মানুষের সমর্থন চান। সেই সঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন ভারতের অন্তরাত্মাকে রক্ষা করার লড়াই। আমি এবং I.N.D.I.A. জোটের কোনও সদস্যই এই লড়াইতে জয় না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেব না।” তবে যেভাবে কেরালার মতো রাজ্যে গিয়ে জোটের দুই বড় শরিক দুজনের বিরুদ্ধে যুযুধান, তাতে লড়াই বিজেপির বিরুদ্ধে না পক্ষে তা নিয়েও সমালোচনায় রাজনৈতিক মহল।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...