Saturday, June 27, 2026

নিয়োগ মামলা: সরকারি আইনজীবীকে তলব হাইকোর্টের

Date:

Share post:

শিক্ষা নিয়োগ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বুধবার দুপুরে তলব করল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুমোদন প্রয়োজন ছিল, তা এখনও পাওয়া যায়নি বলে আদালতে দাবি করেন সিবিআই (CBI)-এর আইনজীবী। তারই প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আইনজীবীকে বিজ্ঞপ্তি জারি করে ডেকে পাঠান।

 

রাজ্য সরকারের একাধিক আধিকারিক, কর্মীদের বিরুদ্ধে তথ্য প্রমাণের সাপেক্ষে শিক্ষা নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে তারা একাধিক নথি পেশ করেছে সেই সংক্রান্ত। রাজ্যের প্রাক্তন ও বর্তমান সেই সব আধিকারিক এখন সিবিআই হেফাজতেই রয়েছেন। এরপরেও তাঁদরে বিরুদ্ধে তদন্ত করতে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন বলে দাবি সিবিআই-এর। রাজ্যের মুখ্যসচিবের (chief secretary) কাছে সেই অনুমোদন চাওয়া হলেও তা এখনও মেলেনি বলে হাইকোর্টে অভিযোগ জানায় সিবিআই-এর আইনজীবী। বুধবার রাজ্যের বক্তব্য জানতে আইনজীবীকে তলব।

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...