Saturday, June 27, 2026

বাংলার বিরোধীদের বিসর্জনে নয়া অভিযানে উত্তর কলকাতা জেলা INTTUC

Date:

Share post:

বাংলার বিরোধীদের বিসর্জনে নয়া অভিযানে নামছে তৃণমূল কংগ্রেস।আরও এক প্রচারাভিযান ‘বাংলার অধিকার যাত্রা’ শুরু হয়েছে ‌। আদতে জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন প্রচার কর্মসূচির অন্যতম প্রধান অংশ বাংলার অধিকার যাত্রা ।

রাজ্য INTTUCএর পক্ষ থেকে বাঙলার প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ, কেন্দ্রের শ্রম স্বার্থ বিরোধী আইন এর প্রতিবাদে ” জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন” প্রচার অভিযানে নামল উত্তর কলকাতা জেলা INTTUC। শিয়ালদহ থেকে সকাল সাড়ে ১১টায় এই প্রচার অভিযান শুরু করেন INTTUC র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রচুর শ্রমজীবী মানুষ, শুভবুদ্ধিসম্পন্ন ও রাজনৈতিক সচেতন মানুষ এই প্রচার অভিযানে সামিল হন।

বুধবার বি আর সিং হাসপাতালের সামনে এই কর্মসূচির অন্যতম অঙ্গ ছিল পথসভা। INTTUC র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কথা দিয়ে কথা রাখে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা আটকে রেখেছে আবাসের লক্ষ লক্ষ টাকা দিচ্ছে না। বাধ্য হয়ে রাজ্য সরকার সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। সামনে রেখে ভোট দিন, টাকা আপনারা পাবেন। লোকসভা ভোটেই উঠুক জনগণের গর্জন, হোক বাংলা বিরোধীদের বিসর্জন।বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দলনেতা করা হয়েছে, কাউকে বিধায়ক থেকে সাংসদ পদে উন্নীত করা হয়েছে। মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভোট দিলে বিরোধীদের বিসর্জন হয়ে যাবে।

মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষত জঙ্গলমহলের অত্যাচারিত মানুষকে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের কাছে মাথা নত করে বাঁচতে হত।আমাদের দেশে কেউ চুরি করলে বা খুন করলে বিচারপতিরা তাঁদের জেলে পাঠাতেন। আজ মোদিজির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দিন। পরবর্তীকালে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে এই প্রচার অভিযান চলবে।






 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...