Saturday, April 4, 2026

কলকাতায় এখনই বৃষ্টি নয়! পাঁচ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

কলকাতা (Kolkata)-সহ রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে পাঁচ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বুধবার আলিপুরের তরফে সাফ জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে হতে পারে ঝড়-বৃষ্টি। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, আপাতত কলকাতায় বৃষ্টিপাতের (Rain ) কোনও সম্ভাবনা নেই। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।


পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বাড়তে পারে অস্বস্তি। সঙ্গে থাকবে গরমও। অন্যদিকে , এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় বাড়তে পারে দিনের তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ।

বুধবার হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনভর গরম এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে। তবে এদিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...