Tuesday, March 17, 2026

এবার জাতীয় দলের জার্সি গায়ে তুলতে চান ময়ঙ্ক যাদব

Date:

Share post:

এবারের আইপিএলে নয়া প্রাপ্তি ময়ঙ্ক যাদব। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর বলের গতি বিস্মিত করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আর মঙ্গলবার তাঁর গতির সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। এবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন এই তরুণ পেসার। পাঞ্জাবের বিরুদ্ধে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে তাবড় তাবড় পেসারদের ঘুম কেড়ে নিয়েছেন ময়ঙ্ক। আরসিবির বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে গেলেন তিনি। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি ২২ গজে আগুন ঝরিয়েছে তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের দ্রুততম ডেলিভারি।

মঙ্গল-রাতে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে ভরেন ময়ঙ্ক। তার আগুনে বোলিংয়ে প্য়াভিলিয়নে ফিরে যান আরসিবি ব্য়াটিং লাইন-আপের তিন স্তম্ভ গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদার। আর তাতেই জয়ের পথ সহজ হয়ে যায় কে এল রাহুলদের। আরও একটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। প্রথম তারকা হিসেবে আইপিএলে অভিষেকের পরই পর পর দুটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জয়ের নজির গড়েছেন ময়ঙ্ক।

আরসিবি বধের পর তরুণ তুর্কি বলেছেন, দুটো ম্যাচ সেরার পুরস্কার জিতে দারুণ লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে দুটো ম্যাচই জিতেছি বলে। ভারতের হয়ে বেশি ম্যাচ খেলাই আমার জীবনের লক্ষ্য। তাই মনে হয়, এটা সবে শুরু। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নিজের গতির রহস্য সম্পর্কে তিনি বলেচেন, এই গতিতে বল করার জন্য বিভিন্ন দিকে নজর রাখতে হয়। ডায়েট, ঘুম, ট্রেনিং। জোরে বল করতে গেলে অনেক বিষয়ে পারফেক্ট হওয়া জরুরি। তাই নিজের ডায়েট আর ফিটনেসের দিকে বিশেষ নজর দিচ্ছি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত গতিতে নজর কেড়েছেন নানদ্রে বার্গার (১৫৩), জিরাল্ড কোয়েৎজি (১৫২.৩), আলজারি জোসেফ (১৫১.২) এবং মাথিসা পাথিরানা (১৫০.৯)।






 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...