Wednesday, March 25, 2026

গুঞ্জনে ফুলস্টপ, প্রকাশ্যে তাপসীর বিয়ের প্রথম ভিডিও!

Date:

Share post:

হোলির (Holi)সময় থেকেই বলিউড অভিনেত্রী তাপসী পান্নু আর প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী প্রেমিক ম্যাথিয়াস বোয়ের বিয়ে (Taapsee Pannu-Mathias Boe Wedding)নিয়ে গুঞ্জন বেড়েছে। রঙের উৎসবে নায়িকার মাথায় সিঁদুর দেখে থমকে গেছিল বিটাউন। তাহলে কি সত্যি কাউকে না জানিয়ে বিয়ে করলেন তাপসী? উত্তর অবশ্য সরাসরি তারকা দম্পতির থেকে মেলেনি। তবে এবার তাঁদের বিয়ের ভিডিও সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল।

তাপসী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা পছন্দ করেন না। তাই একেবারে আড়ালে থেকেই বিয়ের রীতি সম্পন্ন। ভাইরাল ভিডিওতে পাঞ্জাবি স্যুটে কনের সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর থেকেই অনেকের ধারণা সম্ভবত পাঞ্জাবি রীতি মেনেই সাতপাক সেরেছেন অভিনেত্রী। ভারতীয় পোশাকে সেজে উঠেছিলেন প্রেমিক ম্যাথিয়াস। তবে তাপসীর ‘স্যোয়াগ’ ছিল চোখে পড়ার মতো। ডাঙ্কি গার্ল চোখে রোদ চশমা, পরনে ভারী কাজ করা লাল স্যুটে কনের বেশে মণ্ডপে প্রবেশ করেন। মালাবদল শেষে গোলাপের বৃষ্টিতে নাচতেও দেখা গেছে যুগলকে।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...