Sunday, June 21, 2026

ওয়াটগঞ্জে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে চাঞ্চল্য! বাকি দেহাংশের খোঁজে চলছে জোর তল্লাশি 

Date:

Share post:

ওয়াটগঞ্জে (Watt gaunge ) মহিলার (Woman) দেহাংশ উদ্ধারের ঘটনায় বেড়েই চলছে রহস্য। তাঁর গোটা শরীর এখনও না মিললেও টুকরো-টুকরো দেহাংশ উদ্ধার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ (Police)। মহিলার শরীরের অংশগুলি প্লাস্টিকে মুড়িয়ে রাখা ছিল বলে খবর। তবে কে বা কারা তাঁকে খুন করল, বাকি দেহাংশই বা কোথায় তার তদন্ত শুরু করছে পুলিশ। জানা গিয়েছে, ওয়াটগঞ্জের ঘটনায় খুন ও তথ্য প্রমাণ লোপাটের ধারা রুজু করে এই তদন্ত শুরু করা হয়েছে। এদিকে বুধবার সকালেও মহিলার পরিচয় নিয়েও ধন্দে পুলিশ। এখনও জানা যায়নি ওই নাম-ঠিকানা।

অন্যদিকে, মহিলার কাটা হাত ও মাথা উদ্ধার হলেও বাকি দেহের অংশের সন্ধান মেলেনি এখনও। এ দিকে, আবার ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে। তবে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত যে মহিলা বিবাহিত। বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরের পর সত্য ডাক্তার রোড এলাকায় পরিত্যক্ত জায়গায় তিনটি প্লাস্টিক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর তা দেখেই সন্দেহ দানা বাঁধতে থাকে। এরপর খবর পেয়ে ওয়াটগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন একটি প্লাস্টিকের মধ্যে মহিলার কাটা মুণ্ড রয়েছে। আর বাকি দু’টিতে রাখা কাটা দুটো হাত।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে যাওয়া হয়েছে।

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...