Saturday, April 4, 2026

ফর্মে ফিরবেন স্টার্ক? জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে চিন্তা নাইট শিবিরে

Date:

Share post:

ঘরের মাঠে প্রথম জয়, দ্বিতীয় ম্যাচে বিরাট গড়ে নারিন ঝড়। এবার বিশাখাপত্তনমে সৌরভের দলের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি থাকবে গম্ভীর ব্রিগেডের (KKR vs DC match today)? দিল্লি ক্যাপিটালস (DC) হারাতে হয়তো খুব বেশি বদল হবে না KKR একাদশে। কিন্তু মিচেল স্টার্কের (Mitchell Starc) ফর্ম শ্রেয়সদের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএলের (IPL) ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার ছন্দে ফিরবেন কবে, প্রশ্ন সকলের।

প্রায় পঁচিশ কোটি দিয়ে তাঁকে কিনেছে শাহরুখ খানের দল।এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি স্টার্ক। উল্টে দুই ম্যাচেই রানের সেঞ্চুরি দিয়ে ফেলেছেন প্রতিপক্ষের। দিল্লির বিরুদ্ধেও দলে পরিবর্তনের সম্ভাবনা কম, তাই এ ম্যাচেও সুযোগ পাবেন স্টার্ক। কেকেআর সমর্থকেরা চাইবেন পুরনো মিচেল ম্যাজিক দেখতে চাইছেন। প্রত্যাশা পূরণ হবে কি? জবাব দিলেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ। ভারতের আবহাওয়ায় ভাল পারফরম্যান্স করার বিষয়ে স্টার্কের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। অরুণ বলেন, “ স্টার্কের শক্তি নিয়ে আমরা আলোচনা করেছি। নেটে ও ভাল বল করছে। ম্যাচে বিধ্বংসী রূপে ফেরা শুধু সময়ের অপেক্ষা।” অনেকেই বলছেন বড় ম্যাচে জ্বলে ওঠেন তারকা প্লেয়াররা। অতীতেও এমন উদাহরণ মিলেছে। আজই কি হবে সেইদিন? মেলেনি জবাব , শুধু মুখে হালকা হাসি নিয়ে বল হাতে নেট প্র্যাকটিসে ব্যস্ত স্টার্ক।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...