Saturday, June 20, 2026

“ছেলে দলকে ভালোবেসেছে, দল প্রতিদান দেয়নি”! ভোটের মুখে অভিমানী দিলীপ ঘোষের মা

Date:

Share post:

রাজ্য বিজেপির যেটুকু উত্থান, তার পিছনে দিলীপ ঘোষের অবদান কেউ অস্বীকার করতে পারবেন না। দিলিপ ঘোষ জেলায় জেলায় সংগঠন বৃদ্ধি করেছেন। তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে ১৮ হয়েছিল। তাঁর হাত ধরেই গত বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩ থেকে ৭৭- এ পৌঁছে ছিল। তিনি নিজেও কোনওদিন ভোটে হারেননি। কিন্তু বিপক্ষের তাবড় নেতাদের হারিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে দল তাঁকে তাঁর গুরুত্ব দিচ্ছে না। নূন্যতম সম্মানটুকুও দিচ্ছে না।

পরিবর্তন করা হয়েছে দিলীপ ঘোষের কেন্দ্র। মুখে না বললেও রাজ্য নেতৃত্বের মনোভাব, এবার দিলীপ ঘোষকে টিকিট না দিলেই যেন ভালো হতো। অবশেষে টিকিট পেলেও দলীয় নেতৃত্বকে সেভাবে পাশে দেখা যাচ্ছে না। ফলে লড়াইটা তাঁর একার। সফলতায় তিনি প্রমাণিত। তবুও নতুন করে প্রমাণের তাগিদ রয়েছে। দলে কোণঠাসা দিলীপ ঘোষ। লোকসভা ভোটের লড়াইয়ের আগে ছেলের পাশে দাঁড়ালেন মা। দিলীপের অভিমানী মা বললেন, “ছেলে দলের জন্য অনেক পরিশ্রম করেছে। কিন্তু দল ছেলেকে ভালোবাসেনি।” গ্রামের বাড়িতে বসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ। তাঁর এমন মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।দল পাশে থাকুক বা না থাকুক, ছেলের জয়ের ব্যাপারে প্রত্যয়ী মা। পুষ্পলতাদেবীর কথায়, “যেখান থেকেই লড়াই হোক, ছেলে জিতবেই।” আত্মবিশ্বাসী মায়ের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, “দল যেটা ভালো ঝুঝেছে, সেটাই করেছে। ওসব নিয়ে ভাবি না। মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে।”

এবার দিলীপ ঘোষকে মেদিনীপুরে প্রার্থী না করে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিজেপি। সেই প্রসঙ্গ উল্লেখ করে তাঁর মা পুষ্পলতাদেবী বলেন, “মন তো কিছুটা খারাপ রয়েইছে।” ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের কুলিয়ানা গ্রামের বাসিন্দা দাপুটে ও জনপ্রিয় এই বিজেপি নেতা। গতবার মেদিনীপুরের প্রার্থী থাকাকালীন মাঝে মধ্যেই বাড়িতে আসতেন। এবার বর্ধমান দুর্গাপুর হওয়ায় তাঁকে সেখানেই মাটি কামড়ে পড়ে থাকতে হচ্ছে। মা বলছেন, “এবার ভোটের সময় ছেলেটা বাড়িতে আসতে পারবে না। কিছু না বললেও ছোট মাছ রান্না করে রাখতাম। খুব ভালোবাসে খেতে।”

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...