Friday, June 19, 2026

নির্বাচনী প্রচারে প্রচারে আজ উত্তরে জোড়া জনসভা মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হতে আর দিন ১৫ বাকি। ১৯ এপ্রিল প্রথম দফায় উত্তরে ভোটগ্রহণ। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার (Election Campaign) শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ উত্তরবঙ্গে দুটি জনসভা করতে চলেছেন তিনি। প্রথমে কোচবিহার এবং তারপর জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে। তৃণমূল নেত্রীর সভা ঘিরে সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা দুই জেলায়।

এদিন দুপুর ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙায়, গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে তিনি জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ দ্বিতীয় জনসভা করবেন। তৃণমূল সভানেত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ঘাসফুল শিবিরের সমর্থনে যেভাবে মানুষ গলা ফাটাচ্ছে তাতে বেশ ব্যাকফুটে বিজেপি। বঙ্গের পদ্মনেতাদের এমনই দুরবস্থা যে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে আজই কোচবিহারে আসছেন নরেন্দ্র মোদি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...