Friday, June 19, 2026

বন্ধ WhatsApp, বিশ্ব জুড়ে অচল Instagram!

Date:

Share post:

এক মাসের মাথায় ফের সমস্যা। কাজ করতে করতে হঠাৎ বন্ধ whatsapp এবং instagram। বুধবার রাত ১১:৪৫ মিনিট থেকে এমন সমস্যার সম্মুখীন হল গোটা বিশ্ব। ফিরল মার্চ মাসের স্মৃতি। যদিও রাতেই সমস্যার সমাধান হয়ে গেছে বলে মেটা সূত্রে জানা গেছে।

ঠিক কী হয়েছিল?

চলতি বছরে মেটার অ্যাপে ফের সমস্যা। বুধবার রাত পৌনে বারোটা থেকে বিশ্বজুড়ে বেশ কয়েক মিনিটের জন্য অচল হয়ে যায় হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে কয়েকজন ব্যবহারকারীর জন্য ডাউন হয়ে গিয়েছিল WhatsApp। যাঁরা অ্যাপ বা হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করার চেষ্টা করছিলেন, তাঁদের কাছে ‘পরিষেবা উপলব্ধ নয়’ বলে একটি ত্রুটি বার্তা (Error Message) যায়। কয়েক মিনিটের মধ্যে অচল হয়ে যায় Instagram।ডাউনডিটেক্টর নামের একটি জনপ্রিয় ওয়েবসাইট এই ওয়েব বিভ্রাট ট্র্যাক করে। যদিও পরবর্তীতে সমস্যা মিটে যায়। গত মার্চ মাসে একই ঘটনা ঘটেছিল। নতুন বছরের চার মাস অতিক্রান্ত হতে না হতেই দুবার এই ধরনের ঘটনায় বিরক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...