Monday, April 6, 2026

নজরে নির্বাচন ২০২৪: আজও উত্তরবঙ্গে জোড়া সভা মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে একের পর এক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের পর শুক্রেও জোড়া সভা তৃণমূল সুপ্রিমোর। কোচবিহার এবং জলপাইগুড়িতে সভা করার পর আজ বেলা ১২টায় আলিপুরদুয়ার (Meeting in Alipurduar) এবং দুপুর ১টা নাগাদ জলপাইগুড়িতে (Jalpaiguri) সভা করবেন মমতা।

কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে CAA, এজেন্সি রাজনীতি – প্রচার সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন মমতা। আলিপুরদুয়ার লোকসভার অধীন তুফানগঞ্জে এইবার তৃণমূল প্রার্থী করেছে প্রকাশ চিক বরাইককে। তাঁর সমর্থনেই নাগুরুর হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করবেন মমতা। এর পাশাপাশি জলপাইগুড়িতে এবিপিসি গ্রাউন্ডে সভা হবে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে। ২০১৯ সালের লোকসভা ভোটে এই দু’টি আসনই জিতে নিয়েছিল বিজেপি। এ বার ওই আসন পুনরুদ্ধার করতে চায় তৃণমূল। উত্তরবঙ্গের ভোট প্রচারে বিজেপির জুমলা রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। বিবেক আর কুৎসার রাজনীতি করা পদ্ম নেতাদের বিরুদ্ধে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মানুষকে কী বার্তা দেন মমতা সেদিকে নজর থাকবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...