Friday, June 26, 2026

তাইওয়ানের রেশ ভারতেও! ভূমিকম্প হিমাচল প্রদেশে, কাঁপল মানালি সহ উত্তরের তিন রাজ্য

Date:

Share post:

তাইওয়ান, জাপানের পর এবার ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প! বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় চম্বা শহরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতার মাত্রা ৫.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় সূত্রে খবর, গোটা চম্বা শহর জুড়েই কম্পন অনুভূত হয়েছে। চম্বা থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মানালিতেও অনুভূত হয়েছে তীব্র কম্পন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রাতের বেলায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে শুধু হিমাচলই নয়, উত্তর ভারতের চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানাতেও কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন- CAA-NRC বাতিলের দাবি, CPIM-এর ইস্তেহার তৃণমূলেরই দাবি-সনদ!

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...