Tuesday, June 23, 2026

বিদেশের মাটিতে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করার আভিযোগ ওড়াল ভারত

Date:

Share post:

ব্রিটিশ সংবাদমাধ্যম চাঞ্চল্যকর দাবি, বিদেশের মাটিতে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। সেই রিপোর্টের পাল্টা বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, বিদেশের মাটিতে গিয়ে খুন করা ভারত সরকারের নীতি নয়। গত এক বছরে বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিদেশে বসবাসকারী জঙ্গিদের বেছে বেছে খুন করছে সরকার। পাকিস্তানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন জেহাদি। কাকতালীয়ভাবে, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। শুধু পাকিস্তান নয়, অভিযোগ উঠেছে কানাডা-আমেরিকা থেকেও। গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের সঙ্গে জড়িত ভারত সরকার। এক ‘র’ এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়।
এই পরিস্থিতিতে ভারত সরকারের এক আধিকারিকের উক্তি তুলে ধরে একটি রিপোর্ট পেশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। সেখানে বলা হয়, ২০১৯ সাল থেকে মোট ২০ জঙ্গিকে নিকেশ করেছে ‘র’। এই দাবির সপক্ষে পাকিস্তান সরকারও বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ইসলামাবাদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খুন করেছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচেই এই অপারেশন চালাচ্ছে ‘র’।এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রক। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এই রিপোর্টের অভিযোগ সবটাই ভুয়ো। বিদ্বেষমূলক মানসিকতা থেকে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানো হচ্ছে এই রিপোর্টে।






Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...