Sunday, June 28, 2026

জন্মদিনে মন খারাপ কনীনিকার, সাতসকালে ছুটলেন হাসপাতালে! 

Date:

Share post:

মন ভাল নেই টলিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের (Koneenica Banerjee)! আজ তাঁর জন্মদিন (Koneenica Banerjee’s birthday) অথচ সাত সকালে সব ছেড়ে ছুটতে হলো হাসপাতালে। কেন? আসলে অভিনেত্রীর মা অসুস্থ। দেড় মাস ধরে চেন্নাইয়ে চিকিৎসার পর কলকাতায় ফেরার দশ দিনের মাথায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। প্রত্যেক বছর মায়ের হাতে তৈরি পায়েস খেয়ে জন্মদিন পালন করেন কনীনিকা। কিন্তু এ বছরটা ব্যতিক্রম। তাই মঙ্গলবার এর জন্য আলাদা করে কোনও প্ল্যানিং করেননি অভিনেত্রী।

কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টালিগঞ্জের(Tollywood actress) অন্যতম ব্যস্ত অভিনেত্রী। পরিচালকদের মতে তাঁকে যেমন চরিত্র দেওয়া হয় তিনি ঠিক সেরকম ভাবে অভিনয় ফুটিয়ে তোলেন। কখনো ‘হামি’ সিনেমাতে কাউন্সিলর স্বামীর দাপুটে গিন্নির চরিত্রে দেখা যায় তাঁকে, আবার ‘মুখার্জীদার বউ’য়ের মতো সিনেমায় একেবারে ব্যতিক্রমী অভিনয় ঘরানা তুলে ধরতে পারেন। হাস্যরসের চরিত্র হোক কিংবা নেগেটিভ সত্ত্বা, টালিগঞ্জের প্রথম সারির পরিচালকদের পছন্দের তালিকায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিনেত্রী গত কয়েক মাস ধরে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় রয়েছেন। সন্তান হিসেবে মাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখাটা কঠিন, তাই আজকের জন্য বিশেষ কোনও উদযাপনের আয়োজন করেননি অভিনেত্রী।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...