Saturday, April 4, 2026

উত্তরে এবার অভিষেক ঝড়! ১২, ১৩, ১৬ এপ্রিল জনসভা, রোড-শো

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল গোটা দেশের সঙ্গে রাজ্যেও প্রথম দফায় ভোট। এই পর্বে ভোট হবে উত্তরের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ওই তিন কেন্দ্রে প্রচারে ঝড় তুলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ থেকে ১৬ এপ্রিল একটানা ওই তিন কেন্দ্রে প্রচার করবেন অভিষেক। তার আগে ৭ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে রোড-শো করবেন অভিষেক।

১২ এপ্রিল অভিষেকের প্রথম জনসভাটি হবে জলপাইগুড়ি কেন্দ্রের ধূপগুড়িতে। দলীয় প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন অভিষেক। এই সভা খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, কয়েক মাস আগেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। ওই আসন জয়ের পিছনে মাস্টার স্ট্রোক ছিল অভিষেকের। উপনির্বাচনের প্রচারে গিয়ে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার ঘোষণা করেছিলেন অভিষেক। এবং সেই প্রতিশ্রুতি পালন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

পরদিন ১৩ এপ্রিল দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে বর্ণাঢ্য রোড-শো করবেন অভিষেক। ১৬ এপ্রিল প্রচারের শেষদিনে ফের কোচবিহারে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিনই আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে রোড-শো করে প্রথম দফার ভোট প্রচার শেষ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...