Friday, April 3, 2026

বন্ধ স্কুল বাসে খুদে পড়ুয়ার কান্নাকাটি, উদ্ধার করল ট্রাফিক পুলিশ! তারপর…

Date:

Share post:

অন্যান্য দিনের মতো আজ, শুক্রবার সকালে লিটল টেরেসা নার্সারি স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন কলকাতা ট্রাফিক গার্ডের দুই সার্জেন্ট অরিত্র মুখোপাধ্যায় এবং পলাশ হালদার। সেই সময় হঠাৎই তাঁরা লক্ষ্য করেন লিটল টেরেসা নার্সারি স্কুলের একটি বাসে এক খুদে পড়ুয়া। সন্দেহ হওয়ায় বাসটির কাছে পৌঁছতেই দেখতে পান ভিতরে আটকে রয়েছে ওই ছাত্রী। রীতিমতো কান্নাকাটি করছিল সে।

নার্সারির পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি হাওড়া শিবপুরে। বাসের বন্ধ দরজা ভেঙে তাকে উদ্ধার ওই দুই ট্রাফিক সার্জেন্ট। কিছুক্ষণের মধ্যেই অবশ্য বাস চালকের খোঁজ মেলে। সার্জেন্ট অরিত্র মুখোপাধ্যায় ও পলাশ হালদার বাস চালককে জিজ্ঞাসাবাদ করে। নিয়ে যাওয়া হয় স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। সেখানে নিজের ভুল স্বীকার করেন বাস চালক। তাঁর দাবি, বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল এবং তিনি সেটা খেয়াল করেননি।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...