Friday, June 12, 2026

মালদহের ২ কেন্দ্রেই অত্যন্ত ভালো ব্যবধানে জিতবে তৃণমূল: আশাবাদী অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের এককাট্টা হয়ে লড়াইয়ে বার্তা দিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মালদহের ২ কেন্দ্রেই অত্যন্ত ভালো ব্যবধানে তাঁরা জিতবেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান অভিষেক।

ডায়মন্ড হারবার, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, ঝাড়গ্রামের পরে এবার দুই মালদহের (Maldah) দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক (Abhishek Banerjee)। বৈঠকে ছিলেন মুর্শিদাবাদেরও কয়েকজন নেতা। কারণ সামশেরগঞ্জটা এই কেন্দ্রের মধ্যে পড়ে। শুক্রবার, দুপুরে যখন অভিষেক সেখানে পৌঁছন। সেখানে মালদহ উত্তর, দক্ষিণ লোকসভার প্রার্থীরা, নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন সামশেরগঞ্জের প্রতিনিধিরাও। গত লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র যায় বিজেপির দখলে। দক্ষিণে জেতেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। কিন্তু ২০২১-এ এই এলাকায় ভালো ফল করে তৃণমূল। এদিনের বৈঠকে অভিষেক দলীয় নেতৃত্বকে সেই জয়ের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে মালদহের দুটি কেন্দ্রে। অভিষেক বলেন, গত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে ভালো ফল করেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকায় উন্নয়ন করেছেন, তাতে এবার মালদহের ২ কেন্দ্রেই বিপুল ভোটে জিতবে তৃণমূল। অভিষেক জানান, ব্লক ভিত্তিক আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়।

সাংবাদিক বৈঠক চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন সাবিত্রী মিত্র। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক বন্ধ করে ছুটে যান অভিষেক। বর্তমানে সাবিত্রীর অবস্থা স্থিতিশীল।




Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...