Monday, March 30, 2026

তৈরি হল তৃণমূলের ১২ সদস্যের ইস্তেহার কমিটি, নেতৃত্বে অমিত মিত্র

Date:

Share post:

রাজ্য নয়, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার জাতীয় স্তরের নির্বাচনী ইস্তেহার তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দলীয় ইস্তেহার নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে অমিত মিত্রের নেতৃত্বে তৈরি হয়েছে ১২ সদস্যের ইস্তেহার কমিটি।

ইস্তেহার কমিটিতে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সৌগত রায়, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, জহর সরকার ও তাপস মণ্ডল। বৈঠক শেষে কমিটির প্রধান অমিত মিত্র সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর লাগাতার আঘাত হেনে ভারতীয় সংবিধানের মূল স্তম্ভগুলিকে ধ্বংস করছে। তৃণমূল কংগ্রেস সেই ধ্বংসপ্রাপ্ত পরিকাঠামোকে পুনরুদ্ধার করবে। ইস্তেহার তৈরির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন দলের প্রতিনিধিরা। সেই মতো একটি খসড়া ইস্তেহার তৈরি করে খুব শীঘ্রই চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হবে।

কোন কোন বিষয় থাকবে এই ইস্তেহারে? তৃণমূল জানিয়েছে, ধর্মনিরপেক্ষতা, বেকারত্ব দূরীকরণ, মহিলাদের স্বশক্তিকরণ, জাতি-উপজাতিদেরও উন্নয়নের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হবে ইস্তেহারে। মোদির ভাঁওতাবাজির গ্যারান্টি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো শতাংশ প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টির মধ্যে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ নিশ্চিতভাবে জননেত্রীর পাশেই রয়েছে।

আরও পড়ুন- পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান

Related articles

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...