Tuesday, March 31, 2026

আগামিকাল লাল-হলুদের সামনে বিএফসি, প্লে-অফে টিকে থাকতে তিন পয়েন্ট লক্ষ্য ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আগামিকাল আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে লাল-হলুদ। সেই ধারা বিএফসি ম্যাচেও ধরে রাখতে চায় ইস্টবেঙ্গল । এদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কারণ প্লে-অফে পৌঁছাতে গেলে ব্যাঙ্গালুরুকে হারাতেই হবে লাল-হলুদের। আগের ম্যাচে স্পেনীয় কোচকে ছাড়াই এসেছে জয় ইস্টবেঙ্গলের। তবে এবার কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরু ম্যাচে ডাগআউটে ফিরছেন কুয়াদ্রাত।

এদিন সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “ এছাড়া আর কিছু ভাবার উপায় নেই। মনে রাখতে হবে বেঙ্গালুরুও এই ম্যাচটাকে ফাইনাল হিসাবেই দেখছে। আগের ম্যাচে কেরলাকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি। ফুটবলারেরা পরিকল্পনা ঠিক মতো কাজে লাগিয়েছে। সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাঠে। রবিবারও আমাদের সেটাই করতে হবে। আগের ম্যাচে ডাগআউটে না থাকলেও আমি দলের পরিকল্পনা ঠিক করে দিয়েছিলাম। রবিবার সঙ্গে থাকায় সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে। আসলে গোটা মরশুম ধরে আমরা যে পরিশ্রম করেছি তাতে ভাল একটা জায়গায় শেষ করা আমাদের উচিত। ছেলেরা প্রচুর পরিশ্রম করে নিজেদের এই জায়গায় তুলে এনেছে। তাই শেষটাও ভালভাবে করতে চাই আমরা। তাই প্লে-অফ ছাড়া কিছুই ভাবছি না। আমাদের ফোকাস ঠিক রাখতে হবে।”

এরপর তিনি আরও বলেন, “আমাদের খুব কম সময়ের মধ্যে আবার খেলতে নামতে হচ্ছে। প্রস্তুতির সময় খুব পেয়েছি তা নয়। তবে ছেলেদের ধন্যবাদ দেব। ওরা অনুশীলনে প্রচুর পরিশ্রম করছে। ২১তম ম্যাচ খেলতে নামছি আমরা। এখনও প্লে-অফের দৌড়ে রয়েছি। অতীতে ইস্টবেঙ্গলের কাছে এরকম সুযোগ কখনও আসেনি। আগে তিনটে মরশুম খেললেও এই প্রথম বার আমরা প্লে-অফের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছি। আগে লড়াই ছিল সবার নীচে না শেষ করার। এখন ক্লাবের এই পরিস্থিতি দেখে কর্তারাও খুশি হতে পারেন।”

আরও পড়ুন- পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...