Saturday, March 28, 2026

লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বীকার করুন: সন্দেশখালির বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা মমতার

Date:

Share post:

সন্দেশখালিতে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া রেখা পাত্রকে (Rekha Patra) প্রার্থী করেছে বিজেপি। সেই রেখাই মাসে-মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পান। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এই বিষয়টি আগেই ফাঁস করেছিল তৃণমূল। শনিবার, তপনের সভা থেকে এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, “সরকার না দিলে এসব কোথায় পেতেন?”

নেত্রী হতে গিয়ে সরকারের বিরুদ্ধে না না অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী রেখা। অভিযোগ করেন, তাঁর মতো সন্দেশখালির বহু মহিলা না কি সরকারি প্রকল্পের সুবিধা পান না। অথচ সরকারি নথি বলছে, বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। প্রতি মাসে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। এই ইস্যুতেই এদিন সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেখার নাম না করে তৃণমূল সভানেত্রী বলেন, ”যে মহিলাকে ওখানে প্রার্থী করেছে, তারা নাকি কিছু পায় না। আমি বলছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থসাথী কার্ডও পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু সেটা করে দিয়েছি।”

রেখার উদ্দেশে মোক্ষম খোঁচা দিয়ে মমতা বলেন, “আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, সন্দেশখালি নিয়ে অপপ্রচার হচ্ছে। তাঁর মতে, “সন্দেশখালি নিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেফতার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে।”




Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...