Friday, June 26, 2026

বাবার ভূমিকায় মন জয় করলেন রোহিত, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

ব্যাট হাতে বারবার মন জয় করেছেন, এবার বাবার ভূমিকায় ফের একবার মন জয় করলেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন ভারত অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় রোহিত এবং তাঁর মেয়ে সামাইরার। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে মেয়ে ও স্ত্রী ঋতিকার সঙ্গে বেরিয়ে আসছেন রোহিত শর্মা। মেয়ে সামাইরা রোহিতের কোলে। বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে। কিন্তু রোহিতকে দেখে স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত অনুরাগীরা চিৎকার করতে থাকেন। ‘রোহিত, রোহিত’ ধ্বনি ওঠে। কিন্তু ভক্তদের সঙ্গে সঙ্গে মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন হিটম্যান। বোঝাতে চান, মেয়ে ঘুমোচ্ছে। বেশি চিৎকার হলে ওর ঘুম ভেঙে যাবে। এরপর দেখা যায়, মেয়েকে নিয়ে গাড়িতে উঠে যাচ্ছেন রোহিত। মেয়েকে যেভাবে আগলে রেখেছিলেন তিনি, তা দেখে মুগ্ধ নেটিজেনরা।

চলতি আইপিএল-এ এখনও জয় অধরা মুম্বইয়ের। হারের হ্যাটট্রিক হার্দিক পান্ডিয়াদের। চলতি আইপিএল দলকদে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। রবিবার দিল্লির বিরুদ্ধে নামবে তারা।

আরও পড়ুন- আজ পাঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...