Saturday, June 6, 2026

যাদবপুরে বর্ণাঢ্য রোড-শো সায়নীর! অনন্যার ওয়ার্ডে নজর কাড়লেন মহিলারা

Date:

Share post:

পয়লা জুন, শেষ দফায় তাঁর ভোট। হাতে প্রায় দু’মাস সময়। কিন্তু প্রচারে গা এলিয়ে দিতে চান না। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আগেই জানিয়ে ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট প্রচারে গোটা বাংলা দৌড়ে বেড়ান, তাহলে তিনি বসে থাকবেন কেন। তাই চৈত্রের প্রখর রোদ ও দাবদাহ উপেক্ষা করে শনিবার ফের সকাল সকাল ভোট প্রচারে সায়নী। এদিন তাঁর কর্মসূচি ছিল কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড। জনপ্রিয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অজয় নগর থেকে বর্ণাঢ্য রোড শো করে মানুষের মধ্যে পৌঁছে গেলেন সায়নী। হুড খোলা গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ দু হাত তুলে আশীর্বাদ করলেন তৃণমূল প্রার্থীকে।

পুরভোট হোক, বিধানসভা কিংবা লোকসভা, ১০৯ নম্বর ওয়ার্ডে মহিলা কর্মীদের প্রাধান্য থাকে চোখে পড়ার মতো। এদিনও তার ব্যতিক্রম হল না। মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন এলাকার মহিলারাই। পুরভোটটের মতো লোকসভাতেও তাঁর নিজের ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে
বড় মার্জিনে লিড দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

 

এদিকে ভোটের গরম বাজারে কোন প্রার্থী কীভাবে আরও বেশি ভোটারের কাছে পৌঁছে যাবেন, তার লড়াই চলছে। আর এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলি। যাদবপুর লোকসভা কেন্দ্রেও সেই ছবি ধরা পড়েছে। রাস্তাঘাটে চড়া রোদের মধ্যে হেঁটে বা হুডখোলা গাড়িতে প্রচারেই শেষ হচ্ছে না তাঁদের জনসংযোগ। প্রচারের খুঁটিনাটি সরাসরি সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছে দলগুলি। যাদবপুর কেন্দ্রে কোন প্রার্থীর প্রচারমূলক ভিডিও বেশি দেখছে মানুষ? তৃণমূল, বাম, বিজেপি—তিন প্রার্থীর ফেসবুক পেজ বলছে, এক্ষেত্রে তৃণমূলের সায়নী ঘোষ তাঁর প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। এখনও পর্যন্ত তাঁর প্রচারের ভিডিওগুলি সর্বাধিক ‘ভিউ’ পেয়েছে। বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সৃজন ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুন- ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে, তমলুকের চাকরিপ্রার্থীদের আওয়াজ “নো ভোট টু অভিজিৎ”

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...