Tuesday, June 23, 2026

স্বামী স্মরণানন্দ মহারাজের মহাসমাধি উপলক্ষে আজ বেলুড় মঠে বিশেষ পুজো

Date:

Share post:

রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) ষোড়শ প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ (Smaranananda Maharaj) গত ২৬ মার্চ প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে রবিবার বেলুড় মঠে (Belur Math) বিশেষ পুজো ও ধর্মসভার আয়োজন করা হয়েছে। এদিন বৃষ্টির দুর্যোগ মাথায় নিয়েই সকাল থেকেই মঠ চত্বরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। অন্যান্য দিনের মতো আজও মঙ্গলারতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণের (Sri Ramakrishna) পুজো শুরু হয়। এরপরই গঙ্গার পাড় সংলগ্ন সভামণ্ডপে বৈদিক মন্ত্র পাঠ ও ভক্তিগীতির আয়োজন করা হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই স্বামী স্মরণানন্দ মহারাজের কাছে দীক্ষিত ভক্তরা বিশেষ পুজোতে অংশগ্রহণ করেছেন। আঁটোসাঁটো মঠের নিরাপত্তা ব্যবস্থা।

রামকৃষ্ণ মঠ সূত্রে জানা যাচ্ছে রবিবার সারাদিন ধরেই নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত প্রেসিডেন্ট মহারাজকে স্মরণ করা হবে। বেলুড় মঠে এদিন রামকৃষ্ণ কথামৃত পাঠের পাশাপাশি বাউল গান ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে তিনটে নাগাদ সভামন্ডপে স্বামী স্মরণানন্দের জীবন ও কার্যাবলী এবং শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ আলোচিত হতে চলেছে। বেলুড় মঠের পাশাপাশি কাশীপুর উদ্যানবাটীতেও মহারাজের স্মরণে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে। দুপুরে শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে ভোগ নিবেদনের পর হাতে হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে বলে, মঠ সূত্রে খবর।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...