Tuesday, June 2, 2026

সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার তদন্ত চেয়ে খড়দহ থানায় তৃণমূল

Date:

Share post:

শনিবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy car accident) গাড়ি। সোদপুর থেকে প্রচার সেরে ফেরার সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে ম্যাটাডোর। দমদম লোকসভা কেন্দ্রের (Dumdum Loksabha Constituency) তৃণমূল প্রার্থী (TMC Candidate) সহ গাড়িতে থাকা কারোর কোনও আঘাত লাগেনি। কিন্তু ভোটের মুখে এটা কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে? তদন্ত চেয়ে খড়দহ থানার (Khardah Police) দ্বারস্থ তৃণমূল (TMC)।

দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ সৌগত রায়। এবারেও দল তাঁর উপর আস্থা রেখেছে। গত ১০ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন বর্ষীয়ান নেতা। শনিবার সোদপুর থেকে ফেরার সময় এইচবি টাউনের সামনে তাঁর চার চাকার গাড়িতে আচমকা পিছন দিক থেকে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। দুর্ঘটনার জেরে সৌগতের গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পিছন দিকের কিছু অংশ বেঁকেও গিয়েছে। চালক ও খালাসিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...