Monday, March 30, 2026

সাত বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমেরিকায়,গবেষণামূলক বিশেষ বিমান পাঠাচ্ছে নাসা

Date:

Share post:

আমেরিকায় শেষবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ অগাস্ট। ফের ৭ বছর পর আবার দেখা মিলবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। বিরল মুহূর্তের সাক্ষী থাকতে তোড়জোড় শুরু করেছে নাসা। সোমবারের গ্রহণ উপলক্ষে চারটি নতুন প্রকল্পের উদ্বোধন করছে নাসা।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ গবেষণামূলক বিমান পাঠানো হয়েছে আকাশে। নাসার ডব্লিউবি-৫৭ উচ্চ উচ্চতাসম্পন্ন গবেষণা বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট উপরে থাকবে। বিমান থেকে গ্রহণ চলাকালীন সূর্যের করোনা স্তর পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা। আমেরিকার বিভিন্ন প্রান্তে এই গ্রহণ দেখার জন্য নানা ধরনের বন্দোবস্তের পাশাপাশি স্কাইডাইভিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ভারতীয় সময় রাত ১১টা ৩৭ মিনিটে গ্রহণ শুরু হবে। আমেরিকায় তখন সকাল ১১টা ৭ মিনিট। গ্রহণ চলবে ভারতীয় সময় রাত ১ টা ১৬ মিনিট পর্যন্ত। আমেরিকার সময় অনুযায়ী গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ১৬ মিনিটে। আমেরিকার বিভিন্ন প্রদেশ, মেক্সিকো এবং কানাডা থেকে এই গ্রহণ দেখা যাবে। কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে বহু মানুষ ভিড় করছেন গ্রহণ দেখার জন্য। ভিড় সামাল দিতে নায়াগ্রা প্রশাসন জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। তবে ভারত থেকে গ্রহণ দেখা যাবে না।

সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক সরলরেখায় চলে আসে এবং তাদের মাঝখানে একই সরলরেখায় যখন ঢুকে পড়ে চাঁদ, তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেকটা সময় ধরেই চলবে। তবে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে রাখবে চার মিনিট।




Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...