Wednesday, June 24, 2026

শান্তিপূর্ণ অবস্থানে ‘নির্লজ্জ হামলা’ শাহের পুলিশের, দিল্লিতে ফের হেনস্থার শিকার তৃণমূল

Date:

Share post:

নির্বাচন সদনের (Nirvachan Sadan) বাইরে শান্তিপূর্ণ ধর্নায় বসে থাকা তৃণমূলের সাংসদ, নেতৃত্বকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার নজির রাখল অমিত শাহের দিল্লি পুলিশ। কেন্দ্রের স্বৈরাচারী সরকার ফের প্রমাণ করল প্রতিবাদের আওয়াজ উঠলেই রাষ্ট্রযন্ত্র দিয়ে তা দমন করা হবে। এর আগেও কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা আদায়ের দাবিতে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন দিল্লিতে রাজ্যের দাবি পেশ করতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব, তখনও একই ভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশের হাতে হেনস্তা হতে হয়েছিল। সোমবারও একই ঘটনার পুণরাবৃত্তি রাজধানীর বুকে। পাঁচ সাংসদ, চার প্রাক্তন সাংসদ সহ দশ নেতৃত্বকে বিনা প্ররোচনায় গ্রেফতার করা হল।

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিজেপি নেতাদের প্ররোচনায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ জানাতে সোমবার নির্বাচন সদনে যান তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের পক্ষ থেকে সমান মাঠে খেলার সুযোগের দাবি জানানো হয়। সেই সঙ্গে জলপাইগুড়িতে টর্নেডোয় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে বাড়ি তৈরিতে রাজ্য় প্রশাসনের উদ্যোগে সম্মতির জন্য আবেদন করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। কমিশনের থেকে সদুত্তরের দাবিতে নির্বাচন সদনের বাইরে শান্তিপূর্ণ অবস্থানে বসেন তৃণমূলের পাঁচ সাংসদ সহ প্রতিনিধিরা।

আচমকাই সেখানে দিল্লি পুলিশ এসে তৃণমূলের প্রতিবাদের পথ বন্ধ করার চেষ্টা করে। জোর করে সাংসদ ও তৃণমল নেতৃত্বদের পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। পায়ে আঘাত লাগা সাংসদ দোলা সেনকেও রেয়াত করেনি অমিত শাহের পুলিশ। এরপর প্রিজন ভ্যানে অপহরণ করা হয় তৃণমূল নেতৃত্বদের। প্রথমে বলা হয় তাঁদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হবে। পরে সেই প্রিজন ভ্যান অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।

সাংসদরা প্রতিবাদ করলে ফের ঘুরপথে মন্দির মার্গ থানায় তাঁদের নিয়ে যাওয়া হয়। তবে নির্বাচন কমিশনের কাছে বাংলার মানুষের জন্য দাবি আদায় করতে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর কারণে কেন তাঁদের গ্রেফতার করা হল, তার প্রতিবাদে থানাতেই অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল সাংসদ ও নেতারা।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...