Wednesday, June 24, 2026

তৈরি সংসদ! রাজ্যের সবুজ সংকেত মিললেই প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল, জানালেন সংসদ সভাপতি

Date:

Share post:

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সব রকম ভাবে তৈরি, শুধুমাত্র অপেক্ষা রাজ্য সরকারের সবুজ সংকেতের। এই সবুজ সংকেত মিললেই প্রকাশ করা যেতে পারে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই রেজাল্টের অধিকাংশ নম্বর এসে গিয়েছে। ৮ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। সেখানে কমবেশি ৫০ লাখ নম্বরের মধ্যে মাত্র ২৬০০টি নম্বর আসা বাকি রয়েছে। সেই নম্বরও আশা করছি দু-তিন দিনের মধ্যে চলে আসবে।

সংসদ সভাপতি জানান, ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা হয়েছে। তবে তার আগেও কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। আমরা তাড়াহুড়ো করতে চাইছি না। মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা বলে তারপর ফল প্রকাশ করব। তবে এবার যেহেতু পুরো বিষয়টি অনলাইনে হয়েছে, তাই অতি দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা গেছে বলে জানান সংসদ-সভাপতি। আগে হাতে লিখে নম্বর জমা দিতে হত পরীক্ষকদের। সেক্ষেত্রে যেহেতু ম্যানুয়ালি কাজ হত তাই প্রতি পদক্ষেপে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু চলতি বছর থেকে সেই নিয়মে আমূল পরিবর্তন করা হয়েছে। সংসদের পোর্টালে সরাসরি নম্বর আপলোড করে দিচ্ছেন শিক্ষকরা। তাই দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ অনেক মসৃণ হচ্ছে।

কোভিডের কারণে মাঝের দুবছর অনলাইনে ফল প্রকাশের প্রায় ১৫ দিন পর স্কুল থেকে রেজাল্ট দেওয়া হতো। কিন্তু চলতি বছর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগের পন্থাতেই ফিরতে চলেছে। অর্থাৎ সকালের দিকে অনলাইনে ফল প্রকাশের পর সেদিনই বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন- বাঁকুড়ায় উন্নয়নের জোয়ার, রাইপুরের নির্বাচনী সভা থেকে খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...