Saturday, April 4, 2026

ইউটিউবে মন্তব্য স্বাধীনতার অপব্যবহার নয়: জামিনের রায়ে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ইউটিউবে মত প্রকাশ স্বাধীনতার অপব্যবহার নয়, পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) জামিন মঞ্জুর না হওয়া ইউটিউবারের (Youtuber) মামলার শুনানিতে মত সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চের। মামলাকারী ইউটিউবারের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

একাধিকবার তামিলনাড়ুর ইউটিউবার এ দুরাইমুরুগান সাত্তাই ইউটিউবে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) সম্পর্কে সম্মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ জানায় তামিলনাড়ু পুলিশ। ২০২১ সালে এরকম কার্যকলাপের জন্য আদালত থেকে তাঁকে জামিন নিতে হয়। সেই ঘটনার আড়াই বছরের মাথায় ফের তার বিরুদ্ধে মামলা গড়ায় মাদ্রাজ হাইকোর্ট পর্যন্ত। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাতেও একই অভিযোগ ওঠে। মাদ্রাজ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেনি।

সেই রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে যান সাত্তাই। সেই মামলায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ কোনও প্রতিবাদ বা মত প্রকাশ করলে তাতে তাঁকে দেওয়া স্বাধীনতার অপপ্রয়োগ করা হয়েছে বলে মনে হয় না। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, নির্বাচনের আগে ইউটিউবে মন্তব্যের জন্য জেলে ভরার প্রক্রিয়া শুরু করা হয় তাহলে কতজনকে জেলে রাখতে হবে?

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...