Wednesday, June 24, 2026

দর্শকাসনে এক সুন্দরীকে দেখে মনে ধরেছিল , চেন্নাই ম্যাচের আগে জানান নাইট অধিনায়ক

Date:

Share post:

আজ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসে বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ এই মুহুর্তে জয়ের হ্যাটট্রিক কেকেআরের। আজ চেন্নাইয়ের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে চায় কেকেআর। আর তারই মাঝে এক দর্শকের প্রেমে পড়ে যাওয়ার কাহিনি প্রকাশ্যে আনেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। জানালেন, পরে সেই সমর্থকের বার্তা সোশ্যাল মিডিয়ায় খুঁজেছিলেন তিনি। কিন্তু খুঁজে পাননি শ্রেয়স।

আসলে সম্প্রতি হাস্যকৌতুক কপিল শর্মার অনুষ্ঠানে আসেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়র। সেখানে কপিল শ্রেয়সকে বলেন, , তিনি চার মারলেই ক্যামেরাম্যানরা কোনও না কোনও মহিলা দর্শককে ধরেন, যাঁর হাতে ‘শ্রেয়স আমাকে বিয়ে করো’ লেখা পোস্টার থাকে। শ্রেয়স কি কখনও ক্যামেরাম্যানের থেকে মহিলা সমর্থকদের ছবি চেয়ে দেখেছেন? উত্তরে কেকেআর অধিনায়ক বলেন, “ আমার আইপিএলের প্রথম বছরে দর্শকাসনে একজন সুন্দরী মহিলাকে বসে থাকতে দেখেছিলাম। তাঁকে হাত নাড়িয়ে হ্যালোও বলেছিলাম। অনেক বছর আগের কথা। সেই সময়ে ফেসবুক খুব জনপ্রিয় ছিল। ভেবেছিলাম ও আমাকে কোনও বার্তা পাঠাবে। কিন্তু অনেক খুঁজেও পাইনি।”

চলতি আইপিএলে দল টানা ম্যাচে জয় পেলেও, ব্যাট হাতে ভাল ফর্মে নেই শ্রেয়স। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে নেমেছে কলকাতা। জয়ই লক্ষ্য নাইট ব্রিগেডের।

আরও পড়ুন- শ্রীসান্থকে নিয়ে মুখ খুললেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার, বললেন, শ্রীসান্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যথেষ্ট প্রমাণ ছিল

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...