Friday, March 13, 2026

বুধে রাজ্যে অমিত শাহ, ‘নিরাপদ’ কেন্দ্র বালুরঘাটে প্রচার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার রাজ্যে প্রথমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তরের জেলার মধ্যে অপেক্ষাকৃত ‘নিরাপদ’ বালুরঘাট (Balurghat) কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করেন তিনি। সকাল ১০টায় বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরের পতরায় সভা করবেন তিনি। প্রথম ও দ্বিতীয় দফায় যে সব কেন্দ্রে নির্বাচন তার মধ্যে একাধিক লোকসভা বিজেপির দখলে থাকলেও প্রথম জনসভার জন্য প্রার্থী ঘোষণার দিক থেকে সবথেকে নিরাপদ জায়গায় থাকা সুকান্ত মজুমদারের কেন্দ্রকেই বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)।

রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরে প্রবল অসন্তোষের মুখে পড়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও সমস্যার সমাধান করতে হয় বলে বিক্ষুব্ধ নেতারাই দাবি করেন। উত্তরের একাধিক জেলা ও লোকসভা আসন বিজেপির দখলে থাকলেও এই নির্বাচনে সেখানেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল কেন্দ্রীয় নেতৃত্বকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এখনও দুই কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি কেন্দ্রের শাসকদল। এর মধ্যে অপেক্ষাকৃত ঝামেলামুক্ত কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাট। তার মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তাই পরবর্তী নিরাপদ কেন্দ্র বালুরঘাটকেই বেছে নিয়েছেন অমিত শাহ।

মঙ্গলবার অসমে নির্বাচনী প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের লখিমপুরের সভা থেকে এদিন অবশ্য সিএএ-এনআরসি (CAA-NRC) নিয়ে কোনও বার্তা দেননি তিনি। অরুনাচল প্রদেশের ৩০টি শহরের নাম বদলে চিনের মুখপাত্র ঘোষণা করে দেওয়ার পরও সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি মোদি জমানায় এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। বুধবার CAA-NRC নিয়ে বাংলায় কী বার্তা দেন অমিত শাহ তারই অপেক্ষা।

 

spot_img

Related articles

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...